‘মন জানে না মনের ঠিকানা’ দিয়ে ২০১৭ সালে বড় পর্দায় অভিষেক অভিনেতা ইরফান সাজ্জাদের। পরের বছর মুক্তি পায় ‘ভালোবাসা এমনই হয়’ নামের আরেকটি সিনেমা। এরপর ছোট পর্দাতেই মনোযোগী হন এই অভিনেতা। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে বিপ্লব হায়দারের ‘ভয়াল’ দিয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন হয় ইরফান সাজ্জাদের। গত বছর ১৮ জুলাই মুক্তি পায় তাঁর অভিনীত ‘আলী’। এটিও বানিয়েছেন বিপ্লব হায়দার। প্রেক্ষাগৃহের পর এবার ঘরে বসেই দেখা যাবে আলী। গতকাল বঙ্গ ঘোষণা দিয়েছে রোজার ঈদের পরদিন থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী সিনেমাটি। এতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন বাক্প্রতিবন্ধীর চরিত্রে। সিনেমার পুরোটায় সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে তাঁকে। পর্দায় আলী হয়ে উঠতে শুটিংয়ের চার মাস আগে থেকেই সব কাজ বন্ধ রেখে প্রস্তুতি নিয়েছেন। তবে গত বছর বড় পর্দায় মুক্তি পাওয়ার পর আলী সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি।
আলী সিনেমার গল্পে দেখা যাবে, রোশনি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হবে। কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই ভাই-বোন। এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে বাক্প্রতিবন্ধী আলী। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মধ্যেও সে হার মানে না। অন্যদিকে রোশনিও ভাইয়ের অপেক্ষায় থাকে, তাকে খোঁজার লড়াই চালিয়ে যায়।
আলী সিনেমায় রোশনি চরিত্রে আছেন প্রতিজ্ঞা। আরও অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ।

বটতলা নাট্যদলের ‘খনা’ নাটকের প্রথম প্রদর্শনী হয়েছিল ২০১০ সালের ৮ মার্চ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে খনা। প্রথম প্রদর্শনীর মতো খনার শততম প্রদর্শনীর জন্যও শহীদ মিনারকে বেছে নিয়েছে বটতলা। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে খনার শততম প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক।
৬ ঘণ্টা আগে
সময়টা খুবই ভালো যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’র শুটিং করছেন। এটি দিয়ে প্রায় ছয়-সাত বছর পর ভারতীয় ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। রামায়ণ মহাকাব্যের অনুপ্রেরণায় নির্মিত বড় আয়োজনের এ সিনেমায় তাঁকে দেখা যাবে মন্দাকিনীর চরিত্রে। গত ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে...
৬ ঘণ্টা আগে
অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১ দিন আগে