পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন মডেল এরিকা রবিন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ২৪ বছর বয়সী এরিকা রবিন মিস ইউনিভার্স পাকিস্তানের খেতাব জেতার পর আগামী মাসে এল স্যালভাডোরে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লেখান। আর তারপরই শুরু হয় সমালোচনা।
করাচির বাসিন্দা এরিকা রবিন গত মাসে মালদ্বীপে অনুষ্ঠিত হওয়া এবারের মিস ইউনিভার্স পাকিস্তানের মুকুট জেতেন। সেখানে তিনি হিরা ইনাম, জেসিকা উইলসন, মালিকা আলভি এবং সাবরিনা ওয়াসিমকে হারিয়ে বিজয়ী হন। এরপরই তিনি মিস ইউনিভার্সে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে নাম লিখিয়ে সমালোচনা ও কটাক্ষের শিকার হোন।
পাকিস্তানের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতারাই সমালোচনা করেছেন তাঁর। তাঁদের মতে এমন একটি আয়োজনে নাম দেওয়াটাই পাকিস্তানের জন্য অপমান। অনেকেই আবার বলেছেন এমন আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় দেশের অনুমতি ছাড়া নাম দেওয়া দেশের জন্য লজ্জা।
জামাতে ইসলামি পার্টির নেতা মুস্তাক আহমেদ বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এক টুইটে লিখেছেন, ‘পাকিস্তানে এই আয়োজন করল কারা?’
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার আবার তাঁদের দেশের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলেছেন, খোঁজ নিতে যে কারা দেশের অনুমতি ছাড়াই এমন একটা ইভেন্টের আয়োজন করল। তিনি একই সঙ্গে এই ঘটনাকে পাকিস্তানি নারীদের জন্য অপমানজনক বলেও আখ্যা দেন।
প্রসঙ্গত, মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এত দিন পাকিস্তানের হয়ে কখনো কোনও প্রতিযোগীকে পাঠানো হয়নি। অনেকের মতেই এরিকার এই অংশগ্রহণ আদতে সেই দেশের মূল্যবোধ বিরোধী। যদিও এসবকে মোটেই পাত্তা দিতে আগ্রহী নন এরিকা। তিনি এই চিন্তা ধারণা ভেঙে এই মিস ইউনিভার্সে অংশ দেবেন বলে বদ্ধপরিকর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে