নতুন কমিটি গঠন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন সারা যাকের। গত ৩ অক্টোবর নাট্যদলটির সভায় নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর দলের নেতৃত্বে থাকবে।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। এ ছাড়া নিমা রহমান, ফারুক আহমেদ, নাসিরুল হক খোকন আছেন সহসভাপতি হিসেবে।
আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, মো. ফখরুজ্জামান চৌধুরী সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, পান্থ শাহরিয়ার প্রশিক্ষণ সম্পাদক এবং মোস্তাফিজ শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে আছেন খালেদ আনোয়ার, এম এস আলী বিপ্লব, হারুনূর রশিদ, অম্লান বিশ্বাস, শরীফ, মোস্তাফিজুর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ফারহিন খান জয়িতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে