
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
অণিমার গানঘর অনুষ্ঠানটির ব্যাপ্তি ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত। নির্মাণ করছেন সুরকার, গীতিকার ও সঞ্চালক তানভীর তারেক। এরই মধ্যে অনুষ্ঠানের বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। ধারণকৃত পর্বগুলোতে অণিমার অতিথি হয়েছেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব, কণ্ঠশিল্পী ঐশী প্রমুখ। অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় রয়েছে কোলাহল কমিউনিকেশন।
অনুষ্ঠানটি নিয়ে অণিমা রায় বলেন, ‘সংগীত নিয়েই আমার আজীবনের পথচলা। তানভীর আমাকে বলল, শিল্পীদের জীবন, দর্শন নিয়ে নানা আলাপ আর তথ্যভিত্তিক একটা আর্কাইভ করা গেলে ভালো হয়। আমারও প্রস্তাবটি ভালো লাগল। সেই ভাবনা থেকেই সংগীত ও সংস্কৃতি অঙ্গনের গুণী মানুষদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন।’

প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টায় কোলাহলের অফিশিয়াল পেজ, তানভীর তারেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্বাধীন মিউজিক অ্যাপসহ মোট পাঁচটি প্ল্যাটফর্মে অণিমার গানঘর অনুষ্ঠানের নতুন পর্ব প্রকাশ করা হবে।
আজ রাত ১০টায় প্রকাশ করা হবে অনুষ্ঠানের প্রথম পর্ব। প্রথম পর্বে অণিমা রায়ের অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক তানভীর আলম সজীব।

‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ ডিজনির অন্যতম সফল ও জনপ্রিয় ফ্যান্টাসি সিটকম। ২০০৭-২০১২ সাল পর্যন্ত চলা এ সিরিজ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন সেলেনা গোমেজ। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে পর্দায় ফিরেছিল এ সিরিজের রিভাইভাল ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’।
৯ মিনিট আগে
ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৭ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে