যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিনোদন সংস্থা ডিজনির সঙ্গে এবার হাত মেলাচ্ছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। গতকাল বুধবার ডিজনি ও আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির অর্থমূল্য ৭০ হাজার ৪৭২ কোটি রুপি, এর আগে বিনোদনের ব্যবসায় এত বড় মাপের কোনো চুক্তি হয়নি। তবে শুরুতে ১১ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ করা হবে, এরপর সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়বে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভায়াকম ১৮ এবং স্টার ইন্ডিয়াকে এক করে যে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, এর দায়িত্বে থাকতে পারেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ভাইস-চেয়ারম্যান হবেন ডিজনির প্রাক্তন শীর্ষ কর্মকর্তা উদয় শংকর। এর ৬৩ দশমিক ১৬ শতাংশ মালিকানা থাকবে আম্বানিদের কাছে, আর বাকি ৩৬ দশমিক ৮৪ শতাংশ মালিকানা থাকবে ডিজনির হাতে।
ভারতীয় মিডিয়া ব্যবসার ইতিহাসে এই চুক্তি এক কথায় নজিরবিহীন ঘটনা। এর ফলে কালারস, স্টারের প্রতিটি টিভি চ্যানেল এবং স্পোর্টস ১৮-এর মতো চ্যানেলগুলো এক ছাতার তলায় চলে আসবে। তবে শুধু টিভি চ্যানেল নয়, এক ছাতার তলায় চলে আসবে হট স্টার এবং জিও সিনেমার মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। বাণিজ্যিক মহলের মতে, এই চুক্তির ফলে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জি এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের মতো বড় প্ল্যাটফর্মগুলো।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে