একসময়ের দাপুটে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা বিশ্ব। ভালোবেসে ঘর বাঁধেন অভিষেক বচ্চনের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন দীর্ঘ। তবে প্রায় দুই মাস ধরে গুঞ্জন চলছে—ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরত কৌরের। নিমরতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে।
‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরতকে।
সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’
৪২ বছরে পা দিলেও এখনো বিয়ে করেননি নিমরত। প্রায়ই সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় এই অভিনেত্রীকে। নিমরত এ-ও বলেন, তিনি কেন বিয়ে করতে চান না—এ নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। ওই সময় নিমরত জানিয়েছিলেন, তাঁর বিয়ে করার ইচ্ছে নেই এমন নয়। সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে তবেই বিয়ে করবেন।
সাক্ষাৎকারে একসময় নিমরতের সামনেই ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসাও করেছিলেন অভিষেক। স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেছিলেন, জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিষেক এ-ও বলেন, ‘অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। কখনো কখনো এমন পরিস্থিতি আসে, রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনো করতে দেখিনি। ঐশ্বরিয়াকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’
আরও পড়ুন:

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে