জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। এতে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।
রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের বিস্তারিত জানাতে গতকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান, কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যাঁরা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতা এসেছিল ৫ আগস্ট। বিজয়ের ছয় মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট। রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা; যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।’
কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ইতিমধ্যেই কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে