শেষ মুহূর্তে বদলে গেল কবীর সুমনের গানের অনুষ্ঠানের ভেন্যু। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে তাঁর গাওয়ার কথা থাকলেও, সেখানে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি পুলিশ। বাধ্য হয়ে তাই ভেন্যু বদল করতে হলো আয়োজকদের। জাতীয় জাদুঘরের বদলে কবীর সুমন আজ গাইবেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে। জায়গা পরিবর্তনের কারণে অনুষ্ঠানের সময়সূচিও নড়চড় হচ্ছে। দুপুর ২টায় শুরু অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ১৫, ১৮ ও ২১ তিন দিনের অনুষ্ঠানের জন্য ৩টা ৩৫ মিনিটে গেট খোলা হবে, অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৪টায়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ঢাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠান আয়োজন করেছে পিপহোল। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফুয়াদ বিন ওমর বলেছেন, ‘ভেন্যু পরিবর্তন হওয়ার কারণে অনুষ্ঠানের সময়ে কিছুটা পরিবর্তন আনা হবে। পূর্বনির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করছি না।
আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম ব্যবহার করছি। তাই সাউন্ড সিস্টেমের কোনো জটিলতা হবে না বলে আশা করছি। অনুষ্ঠানের দিন ভেন্যুতে কোনো টিকিট বিক্রি করা হবে না।’
কলকাতার জনপ্রিয় শিল্পী কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে ঢাকায় গাওয়ার কথা সুমনের। বৃহস্পতিবার দুপুরে তিনি এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন। তবে শেষ মুহূর্তে তাঁর অনুষ্ঠানটি নিয়ে জটিলতা তৈরি হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় জাদুঘর একটি কি পয়েন্ট ইনস্টলেশন (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) হওয়ায় সেখানে এ ধরনের অনুষ্ঠান করার সুযোগ নেই। তবে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে ডিএমপি।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আজ ও ২১ অক্টোবরের অনুষ্ঠানে সুমন গাইবেন আধুনিক বাংলা গান। আর ১৮ অক্টোবরের অনুষ্ঠানটি রাখা হয়েছে বাংলা খেয়ালের জন্য। কয়েক বছর ধরে কবীর সুমন বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন। তাঁর বিশেষ আগ্রহেই খেয়ালের অনুষ্ঠানটি রাখা হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় কবীর সুমন বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশে বসে গাইব। আমার বয়স প্রায় ৭৪। এখনও যে এই বুড়োর গান শোনার জন্য মানুষের এত আগ্রহ, এটা আনন্দ দেয়। আগ্রহী দর্শকদের বেশিরভাগই তরুণ, এটাও আমার জন্য খুব আনন্দের।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৪ ঘণ্টা আগে