
মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার সিদ্ধান্ত নেয় কয়েকজন তরুণ। সেই পার্টিতে হাজির হয় অজ্ঞাত এক ব্যক্তি। সেই ব্যক্তি পার্টির আমেজটাই বদলে দেয়। ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় এটি রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। আগামী ১ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে পার্টি।
পার্টি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ সেন্টু, আলমগীর হোসেন, বাঁধন খান, ফারুক আহমেদ প্রমুখ।
নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, ‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। পার্টিতে ঘটতে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে দেখানো হয়েছে। গল্পে অনেক টুইস্ট আছে, যা দর্শকদের ধরে রাখবে। ভালো লাগবে সবার, বিশেষ করে তরুণদের।’
অভিনেতা শরীফ সিরাজ বলেন, ‘পার্টির গল্পে ড্রামা আছে, রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে। বর্তমান সময়ের কনটেন্টগুলোতে একসঙ্গে এত কিছু দেখা যায় না। আমি পার্টি নিয়ে খুবই পজিটিভ। সব শিল্পীই যত্ন নিয়ে কাজটা করেছেন। আমার বিশ্বাস, দর্শক অভিনেতাদের পারফরম্যান্স খুব উপভোগ করবেন।’
লামীমা লাম বলেন, ‘তারুণ্যনির্ভর একটি কাজ এটি। যদি গল্প ও নির্মাণ নিয়ে বলি, তাহলে বলব একটি ভালো কাজ হয়েছে। দর্শক ব্যতিক্রম কিছু খুঁজে পাবে। কারণ এমন ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে