
গত ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। হলের পাশাপাশি এবার এর সিরিজ ভার্সন চলবে দেশের তিনটি চ্যানেলে। মোট আটটি পর্ব টানা আট দিন চলবে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে। ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সিরিজটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে; আরটিভিতে রাত ৮টায় এবং পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়, দীপ্ত টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার পরদিন বেলা ১টা ৩০ মিনিটে।
১ জানুয়ারি গতকাল একটি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ৮৪০-এর প্রযোজক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন, মিলন শেখ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
এর আগে দেশের সামাজিক ও রাজনৈতিক নানা অসংগতি স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই ‘৪২০’-এর ডাবল-আপ বলা হচ্ছে ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডকে। সিরিজ হিসেবে টেলিভিশনে ৮৪০ মুক্তির বিষয়ে মোবাইল ফোনে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার খুবই ভালো লাগছে যে সিনেমাটি আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে, সেটা টেলিভিশন মিডিয়াম।
আমার উত্থান টেলিভিশনে এবং টেলিভিশনেই একসময় ৪২০ ভীষণ জনপ্রিয় হয়েছিল। ৮৪০ তিনটা টিভিতে যাবে পরপর আট দিন, আট পর্ব হিসেবে। পরপর আট দিন একটা সিরিজ চলাটাও একটা নতুন ঘটনা হবে, একটা উৎসবের মতো হবে দর্শকদের জন্য। সিনেমা হলে সিনেমাটি থাকবে, আর টিভিতে যাবে সিরিজ ভার্সন। সিরিজ ভার্সনে ঘটনা আরও বেশি, গল্পের বিস্তারটা বেশি। আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকের কাছে পৌঁছানোর নানা মিডিয়াম আছে, আমাদের সব মিডিয়ামের দিকেই তাকাতে হবে। এখন টেলিভিশনের জন্য আমরা যে কাজটা বানাই, সেটা আবার রিল বা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দিচ্ছি মানুষকে দেখানোর জন্য। ফলে একই আর্ট ওয়ার্ক ভিন্ন ভিন্ন মিডিয়ায় নানাভাবে যুক্ত হতে পারে সামনের দিনগুলোয়; যেটা আমাদের ৮৪০-এর ক্ষেত্রেই ঘটছে। এটা সিনেমা আকারে মুক্তি পেয়েছে, এখন এর একটা ভিন্ন ভার্সন সিরিজ আকারে পরপর আট দিন যাচ্ছে তিন চ্যানেলে। এ রকম আরও অনেক মিডিয়াম আছে, যেখানে আমরা এটাকে নানা ভার্সনে হাজির করতে পারব সামনে।’
৮৪০-এর সহপ্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালক পাভেল আরিন, সাউন্ড ডিজাইনার রিপন নাথ ও সম্পাদক তাহসিন মাহিম।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে