বাংলাদেশ বেতারের সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো অভিনেত্রী ফারজানা ছবির। সময় আর সুযোগ পেলেই বেতারের নাটকে অভিনয় করেন। গত বছর থেকে মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করছেন। এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে। গত শনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়লেন তিনি। এদিকে গতকাল ছবির স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পেয়েছেন। সব মিলে ফারজানা ছবির পরিবারে কাটছে আনন্দের সময়।
ফারজানা ছবি বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স সব সময় আমি উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমার মনে হয়, বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। এ ছাড়া আমার স্বামী তন্ময় আজ (গতকাল) ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছেন। একসঙ্গে আমাদের আনন্দের সময় কাটছে।’
নিজের শোবিজ ক্যারিয়ারের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানালেন ছবি। তিনি বলেন, ‘আমি সাধারণ মানের একজন শিল্পী। কিন্তু আমার চেষ্টাগুলো আমার পরিবার সম্মান করে, ভালোবাসে। এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করে ভালো করার। পরিবারের সাপোর্ট ছাড়া হয়তো আমার পথচলা সহজ হতো না। এক সময় আমার বাবা-মা আমাকে আগলে রাখতেন, এখন আমার স্বামী সেই কাজটি করেন।’
ফারজানা ছবি গত জুলাইতে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হয়েছেন। তবে দেশের বাইরে থাকায় কাজটি শুরু করতে পারেননি। গত শুক্রবার থেকে শুরু হলো তাঁর এই নতুন যাত্রা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে