
ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। এসেছে আরও তিনটি স্পিনঅফ প্রিকুয়েল। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। তবে হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসও সে চেষ্টা করছে অনেক বছর ধরে। অবশেষে হ্যারি পটার টিভি সিরিজের আপডেট পাওয়া গেল। আগামী বছর থেকেই শুটিং ফ্লোরে যাবে সিরিজটি। ২০২৫ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রুসের স্টুডিওতে শুরু হবে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে। ২০২৬ সাল থেকে টিভি সিরিজটির প্রচার শুরু হবে এইচবিওতে। সম্প্রতি লন্ডনে ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড।
হ্যারি পটারকে টিভি সিরিজ হিসেবে আনার ক্ষেত্রে নির্মাতাদের এখন বড় চ্যালেঞ্জ অভিনয়শিল্পী নির্বাচন। সিনেমাগুলোতে প্রধান চরিত্রে দেখা দিয়েছেন ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্টের ভূমিকায় ছিলেন রন উইজলি, হারমায়োন গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। তবে টিভি সিরিজে এসব চরিত্রে কারা থাকবেন, তা এখনো ঠিক হয়নি।
হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের জন্য রাতদিন কাজ করছে কাস্টিং টিম। এ পর্যন্ত ৩২ হাজার শিশুর আবেদন জমা পড়েছে। চলছে তাদের অডিশন পর্ব। ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড জানিয়েছেন, তাঁরা সবারই অডিশন নেবেন। প্রতিদিন ৫০০ থেকে এক হাজার জনের অডিশন নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিশেষ কর্মশালা। সেখানেই চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত কে নির্বাচিত হবে হ্যারি পটার চরিত্রে।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২০ ঘণ্টা আগে