লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন বাসায় ফিরেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরেন তিনি।
রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল বিকেল ৪টার দিকে আজাদ হোসেন বেরিয়ে আর না ফেরায় আজ শনিবার বেলা ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন প্রসূন। তাতে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’
এর দেড় ঘণ্টা পর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন, এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’
এ ঘটনায় আজ প্রসূনের মা শাহানা বেগম শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার ঘণ্টাখানেক পরই বাসায় ফেরেন আজাদ হোসেন।
এ বিষয়ে প্রসূন বলেন, ‘বাবা নিজেই বাসায় ফিরেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁকে এখনো এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তিনি ফিরেছেন, এটাই বড় কথা।’
প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম—দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাঁকে আবার দেখা যায়।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে