
ভারত-বাংলাদেশ দুপাড়েই জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। সমসাময়িক বিষয় তাঁকে আলোড়িত করলে মন্তব্য করতে একচুল পিছপা হন না। সম্প্রতি দুই দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই সংগীতজ্ঞ। আগে-পিছে কোনো মেনশন ছাড়াই তিনি লিখলেন— ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর– আমি প্রেম করছি, প্রেম ক’রে যাবো।’
সাধারণত কবির সুমনের লেখায় প্রেম আর বিদ্রোহ বরাবরই হাত ধরাধরি করে চলে। যে কোনো অশান্ত পরিস্থিতি আর পাঁচজন যেভাবে দেখেন, তিনি দেখেন অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে। আর এ কারণে তাঁর মন্তব্যকে বেশির ভাগ সময়ই বিতর্কেরও জন্ম।

এর আগেও বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কবীর সুমন নিজের মতামত প্রকাশ করেছেন। ধারণা করা যায়, তাঁর এই পোস্টের প্রথমাংশ ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর’ একেবারেই ধর্মে ধর্মে যুদ্ধের বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। এর পরের অংশে প্রেমের জয়গান গেয়ে ‘প্রেমিক’ গায়ক বলছেন, ‘আমি প্রেম করছি, প্রেম করে যাবো।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৪ ঘণ্টা আগে