জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে; তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন। সিরিজের একেবারে শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায়, রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট, যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে। খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কষে থাপ্পড় মারা হয়। কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো, যে বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ংকর খেলায় অংশ নিতে রাজি করায়।
স্কুইড গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকেই গুঞ্জন ছিল, তৈরি হতে চলেছে আলোচিত এই কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ। ‘স্কুইড গেম: আমেরিকা’ নামের সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না, বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে। ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য। যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট ব্লানচেটের উপস্থিতি পুরোনো গুঞ্জনকে উসকে দিয়েছে। হয়তো শিগগির আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে