বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্র্যাক ‘হোপ ফেস্টিভ্যাল’। উৎসবটি চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে দর্শকদের জন্য থাকছে আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মিলন – পুঁথিপাঠ, গল্প পাঠের আসর, বায়োস্কোপ, পুতুল নাচ, শিশুদের খেলার জগৎসহ দিনব্যাপী নানা প্রদর্শনী। দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে গহনা বানানো, কারিগর ও কার্টুনিস্টদের সঙ্গে আনন্দদায়ক কর্মশালায় যোগ দেওয়ার সুযোগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা।
ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই আয়োজন।
বাংলাদেশের হৃদয় হতে, সারা বিশ্বজুড়ে আশা জাগানোর ৫০ বছরের পথচলা আর বাংলাদেশের মানুষের দৃঢ়তা, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তিকে উদ্যাপন করতে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বাধা, বিপদ, দুর্যোগে বাংলাদেশের লড়াকু মানুষ থমকেছে, কিন্তু থামেনি। সীমাহীন সম্ভাবনায় খুঁজে নিয়েছে এগিয়ে যাওয়ার পথ। এই উৎসবের মূল অনুপ্রেরণা ও আয়োজন তাদেরকে ঘিরেই। কোটি মানুষের জীবনের মোড় পরিবর্তনের উদাহরণ সবাইকে নিজ নিজ বাধা পেরিয়ে, স্বপ্ন জয়ের অনুপ্রেরণা দেবে – এই আশা ব্র্যাকের।
আজ উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্যের পর শুরু হবে ফেস্টিভ্যালের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। আয়োজনের শুরুতে পুঁথিপাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু ও তার দল। সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করতে থাকবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়-এর রাগসংগীত পরিবেশনা। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সাহসী অবদান রেখেছেন, তাদের সেই সাহস ও শক্তির গল্প বলা হবে একটি তথ্যচিত্রের মাধ্যমে। এরপরে মঞ্চে ‘প্রতিদিনের যোদ্ধা’ নাটক নিয়ে আসবে স্বনামধন্য নাট্যদল প্রাচ্যনাট। এ ছাড়া অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও জনপ্রিয় ব্যান্ড লালন মঞ্চ মাতাবে।
শত প্রতিকূলতা পার হয়ে স্বপ্নজয়ী ডা. আফসানা আকতারের জীবনালেখ্য নিয়ে পরিবেশিত হবে মঞ্চনাটক। ডা. আফসানা নিজেও এই দিন মঞ্চে উপস্থিত হয়ে নিজের জীবনের গল্প তুলে ধরবেন। সংগীত পরিবেশন করবে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ও লালন ব্যান্ড।
এ ছাড়া বাকি দুদিন দেখা যাবে রেঁনেসা, ফিডব্যাক, ইমন চৌধুরী, মিফতাহ জামান, নেমেসিস, আর্টসেল ও জেমসদের মতো শিল্পীদের পারফরম্যান্স।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে