
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’। আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উৎসবের প্রথম দিনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’।
যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী এবং পরিবেশনায় থাকবেন মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এর সমাপনী দিন আগামী বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে। এরপর শুভেচ্ছা বক্তব্য দেবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে।
অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্য উপদেষ্টাদের উপস্থিতি আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ বছরই প্রথমবারের মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ‘চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধপূর্ণিমা ২০২৫ উপলক্ষে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসমূহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে