রহস্য বাড়াতে এলেন লেডি গাগা। নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েডনেসডে’র দ্বিতীয় সিজনে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নেটফ্লিক্সের ফ্যান ইভেন্টে অতিপ্রাকৃত গল্পনির্ভর এ সিরিজের দ্বিতীয় সিজনের ঘোষণা দেওয়া হয়। সেখানেই জানানো হয়, নতুন সিজনে রহস্যময়ী শিক্ষক রোজালিন রটউডের ভূমিকায় অভিনয় করবেন লেডি গাগা।
গত ৩১ মে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল নেটফ্লিক্সের ফ্যান ইভেন্ট টুডাম। সেখানে লেডি গাগাও হাজির ছিলেন। রক্তাক্ত পোশাক পরে একটি কফিন থেকে বেরিয়ে এসে ওয়েডনেসডে সিরিজের থিমের সঙ্গে পারফর্ম করেন তিনি। ‘জম্বিবয়’, ‘আব্রাকাডাব্রা’, ‘ব্ল্যাডি মেরি’সহ বেশ কিছু গান গেয়ে শোনান। নির্মাতারা জানিয়েছেন, দ্বিতীয় সিজনে ওয়েডনেসডে অ্যাডামস চরিত্রের অভিনেত্রী জেনা ওর্তেগার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে লেডি গাগাকে। আবার স্কুল হোস্টেলে ফিরে যায় ওয়েডনেসডে। সেখানেই রোজালিন রটউডের সঙ্গে দেখা হয় তার। তাদের এই সাক্ষাৎ ক্রমেই দ্বন্দ্বে রূপ নেয়।

টুডাম অনুষ্ঠানে ওয়েডনেসডে সিরিজের প্রথম ছয় মিনিট দেখানো হয়। প্রথম ঝলক হিসেবে সেই অংশটুকু প্রকাশ করা হয়েছে ইউটিউবে। তাতে দেখা যাচ্ছে, এক সিরিয়াল কিলার ওয়েডনেসডে অ্যাডামসকে আটকে রেখেছে কোনো এক বাড়ির বেসমেন্টে। আশপাশে সারি সারি পুতুল তৈরি করেছে ভৌতিক আবহ। ভয়েসওভারে সে জানাচ্ছে কীভাবে এই অবস্থায় এল সে। এরপর ফ্ল্যাশব্যাকে ঘটনাগুলো আসতে থাকে। সিরিজের নির্মাতা আলফ্রেড গফ ও মাইলস মিলার জানিয়েছেন, প্রথম সিজনের চেয়ে দ্বিতীয়টি হবে আরও রহস্যময়। স্কুল হোস্টেলে ফিরে এসে একটি সিরিয়াল কিলিংয়ের তদন্ত শুরু করে সিরিজের প্রধান চরিত্র ওয়েডনেসডে অ্যাডামস। ফলে একের পর এক সংকটের মুখে পড়তে হয় তাকে।
২০২২ সালের নভেম্বরে নেটফ্লিক্সে এসেছিল ওয়েডনেসডের প্রথম সিজন। অল্প দিনেই সর্বাধিক দেখা সিরিজের গৌরব অর্জন করে। ওই বছর গোল্ডেন গ্লোব, প্রাইমটাইম এমিসহ অনেক আসরে বিভিন্ন বিভাগে মনোনয়ন পায়। তিন বছর পর রহস্যগল্পপ্রেমীদের মন জয় করতে আসছে সিরিজের দ্বিতীয় সিজন। জানা গেছে, এ সিজনের পর্বগুলো আসবে দুই ভাগে। ৬ আগস্ট প্রকাশ পাবে প্রথম কয়েকটি পর্ব, আর বাকিগুলো আসবে ৩ সেপ্টেম্বর।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে