ঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। সেই হকারদের শ্রদ্ধা জানিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মঞ্চে আনছে কমেডি নাটক ‘সং অব হকারস’। ২০ ও ২১ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটকটি।
সং অব হকারস নাটকে ঢাকার হকারদের গল্প তুলে ধরেছেন ফ্রান্সের জাজি হিয়ুন। নাটকটি নির্দেশনাও দিয়েছেন তিনি। এতে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হবে হকারদের দৈনন্দিন জীবনের তিনটি গল্প। গল্পগুলো হলো—‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিঅ্যাওয়ার্ড’ ও ‘দ্য কম্পিটিশন’।
এ পরিবেশনায় গ্র্যান্ড গিগনলের কৌশল ব্যবহার করেছেন অভিনয়শিল্পীরা, যা ঊনবিংশ শতাব্দীর একটি ফরাসি থিয়েটার রূপ। গান, নৃত্য ও পাপেটের সমন্বয়ে শিল্পীরা ফুটিয়ে তুলবেন হকারদের বিভিন্ন চরিত্র।
সং অব হকারস নাটকের প্রধান সহকারী প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ, নৃত্য পরিকল্পনায় ফরহাদ এ শামিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া মৌ। নাটকটি দেখতে টিকিট লাগবে না। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিনা মূল্যে উপভোগ করা যাবে সং অব হকারস।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে