
রোম্যান্টিক হিরোর মুখোশ ছেড়ে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে যোদ্ধার চরিত্রে রণবীর কাপুরের জমজমাট অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছিল দর্শক। এবার অপেক্ষার কিছুটা অবসান হলো। প্রকাশ্যে এল শামশেরার ট্রেলার। টিজারেই চমকে দিয়েছিলেন রণবীর, ট্রেলারেও রীতিমতো ফাটিয়ে দিলেন!
ঝাঁকড়া চুল, গালভর্তি দাড়ি আর ধুন্ধুমার অ্যাকশনে অন্য এক অবতারে ধরা দিলেন শামশেরা চরিত্রে রণবীর। ট্রেলারে দেখা যায়, ‘করম সে ডাকাত...ধরম সে আজাদ...’ এই মন্ত্রে দীক্ষিত শামশেরা ‘কাজা’ শহরের বাসিন্দাদের অত্যাচারী শাসক দারোগা শুদ্ধ সিংয়ের হাত থেকে বাঁচাতে প্রাণপণ লড়াই করে। শুদ্ধ সিং চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ট্রেলারে রণবীর-সঞ্জয়ের অ্যাকশন দৃশ্যে বুঁদ ভক্তরা।
পরিচালক করণ মালহোত্রার এই ছবির প্রেক্ষাপট ১৮ শতকের মাঝামাঝি সময়। কাল্পনিক ‘কাজা’ শহরকে ঘিরে ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে শামশেরা। এরপর নিজ জাতিকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। ‘স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়’ ছবির ট্রেলারে বার্তা দেয় শামশেরা চরিত্রটি। শাসকের অত্যাচারে নিপীড়িত মানুষের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই উঠে আসবে এই ছবিতে। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে।
ছবির টিজারে ধরা না দিলেও ট্রেলারে দেখা মিলল অভিনেত্রী বাণী কাপুরের। নৃত্যশিল্পী চরিত্রে দেখা যায় তাঁকে। আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শামশেরা’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে