দুর্দান্ত সব চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত নির্মাতা-পরিচালক ক্রিস্টোফার নোলান। পদার্থবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করা তার জন্য যেন ডাল-ভাত। ‘ইন্ট্রাস্ট্রেলার’ থেকে শুরু করে ‘টেনেট’ সব জায়গায়ই তিনি দারুণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পদার্থবিদ্যা নিয়ে তাঁর আগ্রহ কারও অজানা নয়। কিন্তু বোধ হয় আগ্রহ এতটাই বেশি যে, তিনি ওপেনহাইমার নির্মাণের আগে বিষয়টি ভালোভাবে বুঝতে কোয়ান্টাম ফিজিকস বিষয়ে জ্ঞানার্জন করেছেন।
ওপেনহাইমার চলচ্চিত্রে বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিলেন নোবেল বিজয়ী তত্ত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক কিপ থ্রোন।
মার্কিন সংবাদমাধ্যম ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে কিপ থ্রোন বলেন, ‘তিনি (ক্রিস্টোফার নোলান) কোয়ান্টাম ফিজিকস এত ভালোভাবে শিখেছিলেন যে, পরে তাঁর অনেক কাজ সহজ হয়ে গিয়েছিল।’ কিপ থ্রোন জানান, নোলান আগে কোয়ান্টাম ফিজিকস ভালোভাবে বুঝেছেন, তারপর গিয়েছেন চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে।
কিপ থ্রোন জানান, চিত্রনাট্য এতটাই দুর্দান্ত ছিল যে—গুটিকয়েক অভিনেতাকে তাদের নিজেদের চরিত্রের জন্য খাপ খাইয়ে নিতে আলাদা পরিশ্রম করতে হয়েছে।
এ ছাড়া, কিপ থ্রোন এর আগেও ক্রিস্টোফার নোলানের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। নোলানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অধ্যাপক থ্রোন বলেন, ‘নোলান তাঁর সব কাজ শুরু করার আগে বিস্তারিত গবেষণা করেন এবং আমি তাঁর এই বিষয়টি দেখে খুবই মুগ্ধ। তিনি আরও জানান, নোলানের সঙ্গে কাজ করে তিনি খুশি।
উল্লেখ্য, কিপ থ্রোন ওপেনহাইমার সিনেমাটি যাকে নিয়ে নির্মিত সেই রবার্ট ওপেনহাইমারের সরাসরি ছাত্র ছিলেন। ওপেনহাইমার যখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন তখন কিপ থ্রোন সে সময় তাঁর লেকচারের যোগ দিতেন নিয়মিতই।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৫ ঘণ্টা আগে