বিটিভি
ঈদের হাওয়া সিসিমপুরে: ঈদের দিন, ঈদের ২য় ও ৩য় দিন দুপুর ১২টা ৪০ মিনিটে থাকছে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘ঈদের হাওয়া সিসিমপুরে’। ফুর্তি, সংকল্প ও আত্মবিশ্বাস—এই তিন বিষয়ের ওপর নির্মিত হয়েছে সিসিমপুরের তিন পর্ব।
দুরন্ত টিভি
বেলা ৩টার সিনেমা: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টায় প্রচারিত হবে একটি করে সিনেমা। সিনেমাগুলো হলো যথাক্রমে ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’, ‘মাটিলডা’, ‘স্টুয়ার্ট লিটল’, ‘স্টুয়ার্ট লিটল ২’, ‘বাডি’, ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’।
সংগীতানুষ্ঠান ‘দুরন্তপনা’: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকবে শিশুদের মিউজিক্যাল শো ‘দুরন্তপনা’। প্রতিটি ব্যান্ড তিনটি করে গান পরিবেশন করবে। এর মধ্যে থাকবে দুটি বাংলা গান ও একটি ইংরেজি গান।
হৈ হৈ হল্লা - সিজন ৩: একই ভবনের ভিন্ন ফ্ল্যাটে থাকা কয়েকটি পরিবারের গল্প। রচনা হাসান শাহরিয়ার, পরিচালনা পার্থ প্রতিম হালদার। অভিনয়ে আবুল হায়াত, শাহনাজ খুশি, ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, মামুন প্রমুখ। প্রচার ঈদের ৭ দিন বিকাল ৫টায় ও রাত ৮টায়।
মাছরাঙা টিভি
কার্টুন সিরিজ: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে প্রচারিত হবে কার্টুন সিরিজ ‘নিনজা হাতোরি’, ‘মোটু পাতলু’, ‘শিবা’, ‘কিমন’, ‘চিকু আর বান্টি’ ও ‘সিসিমপুর’।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৭ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩০ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩৪ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে