রাত তখন ৩টা ৩৪ মিনিট। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখো রাজ্যের ঘুম নেমে এল। সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর দিনটি ঘিরে ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু দ্রুতগতিতে এগিয়ে সকাল হয়ে যেত!
দিনটি ছিল ২৩ মার্চ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) অধীন সাতকানিয়া সরকারি কলেজের সাবেক ক্যাডেটদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় কলেজ মিলনায়তনে। শুরু থেকে বর্তমান পর্যন্ত যেসব ক্যাডেট পাস করে বের হয়েছেন, তাঁদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত সাবেক ক্যাডেট, ডিফেন্সে সুযোগ পাওয়া সদস্য, সাংবাদিকসহ নানা ক্ষেত্রের মানুষ এতে অংশ নেন।
আয়োজনের নেতৃত্বে ছিলেন জহির উদ্দিন, মুহিবুল হাসান রাফি, মোহাম্মদ আকিব ও মোহাম্মদ ফাহিম। সহযোগিতায় ছিলেন জয়ন্ত দাশ ও ওয়াসিব।
মোহাম্মদ আকিব ও আমার যৌথ সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্বের যাত্রা শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক জহির উদ্দিন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বড়দের আন্তরিক উপস্থিতি। অতিথিরা, ডিফেন্সে সুযোগ পাওয়া ও সাবেক ক্যাডেটরা তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন। সম্মাননা ক্রেস্ট প্রদান পর্ব শুরুর আগে মিলনায়তনে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আরিফ মাহমুদ স্যার তাঁর বক্তব্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। পরে সভাপতি সেলিম আজাদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্বের সমাপ্তি ঘটে।
দুপুরে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবারের পর সিনিয়রদের কাছ থেকে সালামি গ্রহণের একটি আনন্দঘন পর্বও অনুষ্ঠিত হয়।
সবশেষে আসে বিদায়ের মুহূর্ত। দিনটি শেষ হলেও সবার জন্য রেখে যায় একগুচ্ছ স্মৃতি; যা সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন এবং বিএনসিসি পরিবারের সদস্যদের মনে থেকে যাবে দীর্ঘদিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রোববার মাউশি উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য
৮ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে
জাপানের কানাজাওয়া শহরের রাস্তায় হাঁটলে কিংবা সেখানকার গবেষণাগারে প্রবেশ করলে নিজেকে আর পুরোপুরি বিদেশি মনে হয় না; বিশেষ করে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএআইএসটি) অধ্যাপক মোহাম্মদ জাভাদ কুহসারির ল্যাবে প্রবেশ করলে মনে হবে, এটি বাংলাদেশের কোনো ক্ষুদ্র ক্যাম্পাস।
১৪ ঘণ্টা আগে