
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। যে ঘটনাই ঘটুক না কেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কোনো অপরাধ করলে আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি। কিন্তু কোনো মিথ্যা ঘটনা আমাদের ওপর চাপিয়ে দেবেন না।’
আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথাগুলো বলেন।
আবিদুল বলেন, ‘ইতিমধ্যে আমাদের প্যানেলের আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমাদের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে।’
তিনি বলেন, ‘অনলাইনে অপপ্রচার চালাতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। আমরা কোনো অভিযোগ দিতে চাই না। অভিযোগের দিকে যেতে চাই না। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সম্মিলিতভাবে হাঁটতে চাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যেভাবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার লুণ্ঠিত হয়েছে, সেটি ফিরিয়ে আনতে চাই। আশা করি, সেটির সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হবে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে বিশ্ববিদ্যালয়ের সবাই যেন সবার প্রতি সহযোগিতামূলক আচরণ করে, সেই প্রত্যাশা করছি।’
ডাকসু নির্বাচনের এই ভিপি প্রার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন, ইনস্টিটিউট—যেখানেই যাচ্ছি, সেখানে সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ক্যাম্পাসে নির্বাচনের সুন্দর আমেজ বইছে। কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, যেগুলো নিয়ে আমরা প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।’
ডাকসু নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আবিদুল বলেন, ‘আমি আবারও অনুরোধ করব, যেসব ফেসবুক পেজ বা অনলাইনে বিভিন্ন প্রার্থীর সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এসব পেজ থেকে নানা ভুল তথ্য, অপতথ্য ছড়ানো হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক প্রার্থী মেহেদী হাসান প্রমুখ।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে