সাধারণ আলোচনা যেখানে শেষ, বিতর্কের সেখানেই শুরু। প্রথিতযশা জীববিজ্ঞানী ড. ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি ১৯৫৩ সালে নটর ডেম কলেজে নটর ডেম ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করেন।
শিক্ষার্থীদের ভালো-মন্দ বিবেচনাবোধ তৈরি করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করা, পরমতসহিষ্ণু করে তোলা এবং সুন্দরভাবে কথা বলার যোগ্যতা অর্জন করতে সহায়তা করা ক্লাবটির উদ্দেশ্য ছিল।
প্রতি বুধবার ক্লাবের সব সদস্যকে নিয়ে সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। নতুন সদস্যদের বিতর্কে পারদর্শী করে তুলতে বাংলা ও ইংরেজি বিতর্কের বিভিন্ন পদ্ধতি এবং বাংলা ও ইংরেজি উচ্চারণের ওপর বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এখানে। শিক্ষার্থীদের মৌলিক উৎকর্ষ সাধনের জন্য আন্তক্লাস বিতর্ক প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হয়। পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ২৫ জন বিতার্কিককে নিয়ে অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।
নির্বাচিতদের নিয়ে পাঁচটি দল গঠন করা হয়। দলগুলো বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে হোম ও অ্যাওয়েভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ডিবেটার্স লিগ গঠনের মাধ্যমে নবীন বিতার্কিকেরা অভিজ্ঞ বিতার্কিকদের সংস্পর্শে এসে আরও দক্ষ হয়ে ওঠেন।
ক্লাবের আকর্ষণীয় কার্যক্রম হলো জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। প্রতিবছর সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রায় দশ দিনব্যাপী এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে