
অর্থ মন্ত্রণালয় থেকে পেনশনের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একাত্মতা প্রকাশ করেছে। এ উপলক্ষে গতকাল রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকেরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে, পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ। যা শিক্ষকদের পেশাগত মর্যাদাকে হেয় করছে।
শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা জাতির উন্নয়নের জন্য অপরিহার্য। তাঁদের প্রতি এই বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হঠাৎ করেই একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা অক্ষুণ্ন রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। এ ধরনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন এক দেশে হতে পারে না। আমরা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করবে।
শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষার্থে এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের স্বার্থে অবিলম্বে এই পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজের গুরুত্ব ও দায়িত্ব বিবেচনা করে, তাঁদের জন্য একটি স্বতন্ত্র ও উপযুক্ত বেতন স্কেল প্রবর্তন করতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনতিবিলম্বে বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে