বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এ উপলক্ষে গত বুধবার বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগ ও ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজের (আইআইএসএস) আয়োজনে বুধবার সকাল ১০ টায় সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেসকো অফিসার-ইনচার্জ এবং ইউনেসকো বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ এবং অধ্যাপক সেলিনা নার্গিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডি গ্রুপের মহাব্যবস্থাপক মো. আব্দুল আলীম এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবায়ের-আল-মাহমুদ।
সেমিনারে পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী মো. শফিকুল ইসলাম এবং ফেরদৌস আহমেদ।
আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগ জাতীয় পরিবেশ মেলায়ও অংশগ্রহন করেছে। সেমিনারে আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থীসহ মাইলেসটন কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন সহযোগী পার্টনার ছিল উইন্ডি গ্রুপ।
দেশের প্রতিটি গ্রামে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া লক্ষ্যে ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২১ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে