
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় ঢুকতেই ডানে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার, বাঁয়ে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা। খানিকটা এগোতেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ভাস্কর্য। প্রায় ১ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে থাকা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটি এনএসইউর শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। সেখানে আছে বঙ্গবন্ধু, ইতিহাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা দুই হাজারের বেশি বই; ১৯৫২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ফটোগ্রাফিক ইভেন্ট; ১৯৭১ সালের সংবাদপত্রের পুনর্মুদ্রণ; বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সব ধরনের সুবিধা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এটি উন্মুক্ত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং তাঁর জীবন ও কর্মের কথা তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ২০২১ সালের ১৮ মার্চ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ প্রতিষ্ঠা করে। কর্নারটি বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস-অভ্যুদয়ের আর্কাইভ হিসেবে পরিচিতি পেয়েছে।
এনএসইউর গ্রন্থাগারিক ড. মো. জাহিদ হোসেন শোয়েব জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, দর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তথ্যসমৃদ্ধ করা এবং গবেষণায় সহায়তা করাই এই কর্নারের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই, আলোকচিত্র, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, সংবাদপত্রের অংশ—এই সবকিছু এক জায়গায় পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপকৃত হচ্ছেন।
কর্নারটিতে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে দেশ ও বিদেশে প্রকাশিত পাঁচ শতাধিক বই। এসব বই এখানে বসে পড়ার পাশাপাশি গ্রন্থাগারের বাইরে নিয়ে পড়ার সুবিধাও আছে। এ ছাড়া এক পাশের দেয়ালজুড়ে সাদাকালো ফ্রেমে আলোছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সব বিরল মুহূর্তকে। মুক্তিযুদ্ধের পাশাপাশি আলোকচিত্রে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন।
কর্নারটির দায়িত্বে থাকা গ্রন্থাগারের সহকারী কর্মকর্তা শারমিন আক্তার জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরতে ইতিহাস সংরক্ষণের বিকল্প নেই।
এনএসইউর বিবিএর শিক্ষার্থী কৌশিক পোদ্দার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর যে অবদান, তা জানার আগ্রহ ছিল। বই পড়ে, প্রামাণ্যচিত্র দেখে এই বিষয়ে অনেকটা জানতে পারছি। ঐতিহাসিক মুহূর্তগুলো খুব সহজে জানতে পেরে ভালো লাগছে।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে