ইংরেজি ভাষায় on, up, over, above, upon—এই প্রিপোজিশনগুলো অর্থের দিক থেকে কাছাকাছি হলেও ব্যবহারে রয়েছে বেশ পার্থক্য। সঠিক প্রয়োগ না জানলে বাক্যের অর্থ বদলে যেতে পারে। নিচে প্রতিটির ব্যবহার সহজভাবে তুলে ধরা হলো—
On (সংযোগ/স্পর্শ বোঝাতে)
যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর ওপর সরাসরি সংস্পর্শে থাকে, তখন on ব্যবহার করা হয়। যেমন:
The book is on the table.
He is sitting on the chair.
Up (ওপরের দিকে গতি)
Up (দিক বা গতি বোঝাতে)
কোনো কিছু ওপরে ওঠার দিক বা গতি বোঝাতে up ব্যবহৃত হয়। যেমন:
She climbed up the hill.
The balloon went up into the sky.
Over (ওপর দিয়ে অতিক্রম / ছড়িয়ে থাকা)
কোনো কিছু অন্য কিছুর ওপর দিয়ে গেলে বা তার ওপরে অবস্থান করে, কিন্তু স্পর্শ না করলে over ব্যবহার হয়। যেমন:
The bird flew over the river.
There is a bridge over the canal.
Above (উচ্চ অবস্থান, স্পর্শ নেই)
কোনো কিছু অন্য কিছুর ওপরে অবস্থান করে, কিন্তু স্পর্শ করে না এবং সাধারণত স্থির থাকে; এ ক্ষেত্রে above ব্যবহৃত হয়। যেমন:
The picture is hanging above the sofa.
The temperature is above 30°C.
Upon (আনুষ্ঠানিক বা সাহিত্যিক ‘on’)
upon সাধারণত on-এর সমার্থক হলেও এটি বেশি আনুষ্ঠানিক বা সাহিত্যিক ভাষায় ব্যবহৃত হয়। যেমন:
He placed the crown upon the kings head.
Upon arrival, please report to reception.

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে
সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ২৮৫ ভোট পেয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১২ ঘণ্টা আগে
দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন; কিন্তু একটিতেও সুযোগ পাননি। সেই ব্যর্থতার বেদনাই তার হয়ে উঠেছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর সেই শিক্ষা থেকে ঘুরে দাঁড়ানো আজকের আসিফ মোক্তাদির বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে স্বাস্থ্যনীতি বিষয়ে পড়ার সুযোগ পেয়েছেন।
১৩ ঘণ্টা আগে
উপমহাদেশে শিক্ষার ইতিহাসে কিছু প্রতিষ্ঠান সময়ের সীমানা পেরিয়ে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। রাজশাহী কলেজ তেমনই এক গৌরবময় নাম। কলেজটি অতীতের সংগ্রাম, ঐতিহ্যের গৌরব আর আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে।
১৪ ঘণ্টা আগে