রাজধানীর ইংরেজি মাধ্যমের পুরোনো প্রতিষ্ঠান আগা খান স্কুলের কার্যক্রম দুই ধাপে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের এই সিদ্ধান্তে স্কুলের প্রায় ১ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
স্কুল কর্তৃপক্ষ বলছে, ক্যামব্রিজ কারিকুলাম ছেড়ে তারা ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) কারিকুলামে যাচ্ছে। এ কারণে তারা আগা খান স্কুল বন্ধ করে আগা খান একাডেমি চালু করছে। স্কুলের শিক্ষার্থীরা চাইলে এই একাডেমিতে ভর্তি হতে পারবে।
ক্যামব্রিজ কারিকুলাম কেন্দ্রীয়ভাবে যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়। সব শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। তাদের পরীক্ষার খাতার মূল্যায়নও হয় কেন্দ্রীয়ভাবে। আর আইবি কারিকুলাম সুইজারল্যান্ডের আইবি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। তবে ‘ও’ লেভেলে কেন্দ্রীয়ভাবে কোনো পরীক্ষা হয় না। স্ব স্ব স্কুল নিজেদের মতো করে পরীক্ষা নেয়।
অভিভাবকেরা বলছেন, ক্যামব্রিজের তুলনায় আইবি কারিকুলাম অনেক ব্যয়বহুল। তা ছাড়া বাংলাদেশে বেসরকারি ব্র্যাক ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির সুযোগ পাবে না। এমনকি ইউরোপের অনেক দেশের বিশ্ববিদ্যালয়েও আইবি কারিকুলামের ডিগ্রি গ্রহণ করা হয় না।
জানা গেছে, গত ১৬ জুন আগা খান স্কুল কর্তৃপক্ষ তাদের কার্যক্রম দুই ধাপে বন্ধের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি শিক্ষার্থীদের বসুন্ধরায় নির্মিতব্য আগা খান একাডেমিতে ভর্তির সুযোগ দেওয়া হবে। এই একাডেমি পরিচালিত হবে আইবি কারিকুলামের অধীনে। বর্তমান স্কুলের তুলনায় একাডেমিতে শ্রেণিভেদে বেতন তিন থেকে চারগুণ বেশি হবে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২ সালে প্রথম ধাপে গ্রেড সিক্স পর্যন্ত এবং ২০২৩ সালে দ্বিতীয় ধাপে সেভেন গ্রেড থেকে বাকি শ্রেণির শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি আগা খান একাডেমিতে প্রথম ধাপে ৪৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় ধাপে আসনসংখ্যা বাড়িয়ে ৭৫০–এ উন্নীত করা হবে।
অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিতে আসন কম থাকায় স্কুলের প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ভর্তি নেওয়া সম্ভব হবে না। আবার বেতনও এত বেশি বাড়বে যে বেশির ভাগ অভিভাবকের পক্ষে সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আগা খান শিক্ষা সার্ভিসের চেয়ারম্যান আমিন সালেহ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিভাবকদের সঙ্গে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। আমরা অভিভাবকদের কথা শুনছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। তারপর একটি সিদ্ধান্তে যাব।’

‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
১৪ মিনিট আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে