জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গতকাল সোমবার তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। ওই বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যদি কেউ উল্লিখিত ঘটনার সাথে সম্পর্কিত কোনো তথ্য/ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদেরকে নিম্নস্বাক্ষরকারীর নিকট যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এতে আরও উল্লেখ করা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
৩ ঘণ্টা আগে
বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশে আবারও মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে করোনাকালের মতো পুরোপুরি অনলাইননির্ভর না হয়ে অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা ‘ব্লেন্ডেড’ শিক্ষাপদ্ধতি চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা
৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে আরপিএসইউ কালচারাল ক্লাবের নবগঠিত নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের সাবরিনা সুলতানা উর্বরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের মো. সিয়াম।
১১ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয়ে অন অ্যান্ড অফ স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না।’
১৩ ঘণ্টা আগে