বিয়ের প্রলোভন দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে চাকরি হারিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শরিফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আগে ও পরে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে ছিলেন। ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিভাগীয় কমিশনের তিন সদস্যদের তদন্ত কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তদন্ত কমিটির কাছে উপস্থাপিত হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যায়, অভিযোগকারীর গর্ভধারণের বিষয়টি শরিফুল ইসলাম জানতেন। গর্ভপাতের জন্য চাপ প্রয়োগের অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া একটি রিসোর্টের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, শরিফুল ওই নারীকে নিয়ে গোপনে কক্ষে সময় কাটাতেন। এসব কর্মকাণ্ডকে নৈতিক স্খলন হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিবাহিত হওয়ার পরও শরিফুলের এমন নৈতিক স্খলন হয়েছে। অভিযোগ দায়েরের পর সেটি তুলে নিতে চাপ দেন তিনি। পরিবারের কাছে সম্পর্ক গোপন রেখে অন্যত্র বিয়ে করার বিষয়টি প্রতারণা হিসেবে বিবেচিত হওয়ায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয়। অভিযুক্তের লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানির জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, জানতে চেয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দেওয়ার সরকারি কর্ম কমিশনের সম্মতি নিয়ে শরিফুলকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’—এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই পুরো প্রক্রিয়াকে অবৈধ এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি ‘প্রতারণার দলিল’ হিসেবে
১২ মিনিট আগে
দেশে মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা আগের মাসের তুলনায় সাত গুণ বেড়েছে। এ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৪ জন। গত ফেব্রুয়ারিতে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ২।
২৬ মিনিট আগে
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে প্রতিনিয়তই নানান হুমকি ধামকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে এই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তারা। একপর্যায়ে বাধ্য হয়ে...
১ ঘণ্টা আগে
করোনাকালে টিকা আমদানির নামে অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে