
জুলাই গণ-অভ্যুত্থানের সময় গ্রেপ্তার ও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী জকসুতে শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রকাশিত জকসু নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
জকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক পদে ৫ হাজার ৪০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন নূর নবী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অনিক কুমার দাস পেয়েছেন ৪ হাজার ৬৯৯ ভোট। তাঁদের মধ্যে ভোটের ব্যবধান ৭০১ ভোট।
জয়ের পর নূর নবী বলেন, ‘শিক্ষার্থীরা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, ইনশা আল্লাহ তার যথাযথ প্রতিদান আমি দেব। জুলাইয়ের চেতনা ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক্স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করে যাব। যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীরা আমাকে সব সময় তাদের পাশে পাবে।’
নূর নবীকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি গ্রেপ্তার করে তিন দিন গুম করে রাখে। পরে ২২ জুলাই মামলা দায়ের করে কোর্টে হাজির করে। এরপর ওই বছর ৭ আগস্ট কারাগার থেকে মুক্তি পান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৯-২০ সেশনের শিক্ষার্থী।
প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এ ছাড়া ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল চারটি ও স্বতন্ত্র একটি পদে জয় পেয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে