Ajker Patrika

‎শিক্ষামন্ত্রীর নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ জুন ২০২৬, ২১: ৩২
‎শিক্ষামন্ত্রীর নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি

‎শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে জাতীয় অধ্যাপক ‘নিয়োগ সুপারিশ’ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, ‍মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।

গতকাল সোমবার ‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নিয়োগ নীতিমালা-২০২৩’ অনুযায়ী এ কমিটি গঠন করে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎পদাধিকার বলে শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে প্রধানমন্ত্রী মনোনীত দুজন মন্ত্রী এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে সদস্য করে এ কমিটি গঠনের কথা বলা আছে ওই নীতিমালায়।

‎নীতিমালা অনুযায়ী, এ কমিটি জাতীয় অধ্যাপকের প্রতিটি পদের জন্য তিনজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগের জন্য মনোনয়ন দেবে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ মনোনয়ন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জাতীয় অধ্যাপক পদে নিয়োগপত্র জারি করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত