২০২৫ শিক্ষাবর্ষে দেশের মাদ্রাসাগুলোর পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচিতে আংশিক পরিবর্তন এনেছে সরকার। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা এবং সব বেসরকারি (স্বতন্ত্র, ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদ্রাসার জন্য ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি হালনাগাদ করা হয়েছে।
সংশোধিত সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন, যা চলবে ১৭ জুলাই পর্যন্ত। আর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩ আগস্ট। এরপর, নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এবং ফল প্রকাশ করা হবে ১০ নভেম্বর। আর শিক্ষাবর্ষের শেষ ধাপ অর্থাৎ বার্ষিক পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর এবং শেষ হবে ১১ ডিসেম্বর। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।
এই প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন সময়সূচি অনুসারে মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশ কার্যক্রম সম্পন্নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে