করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ সশরীরে ক্লাস স্থগিত করে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিভিন্ন বিভাগের পূর্ব ঘোষিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। পাশাপাশি আবাসিক হলও খোলা থাকবে। আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ডিনস কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরে যথাযথ স্বাস্থবিধি মনে অনুষ্ঠিত হবে। আবাসিক হল খোলা থাকবে এবং শাটল ট্রেন চলবে। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে সকালে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ধাপে আপাতত দুই সপ্তাহের জন্য দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
২০ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে