
করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন–সংকট কমাতে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) যৌথ উদ্যোগে চালু হয়েছে 'রোটার্যাক্ট কুয়া অক্সিজেন ব্যাংক’। প্রাথমিক পর্যায়ে ১১টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করেছে তারা।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহমুদ হোসেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘ইতিমধ্যে রোটার্যাক্ট ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যাঁরা আছেন, তাঁরা বেশ কিছু সিলিন্ডার সংগ্রহ করেছেন। এটি একটি মহতী উদ্যোগ। ছাত্ররা এবং কুয়াকে যাঁরা সমর্থন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই।'
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন রয়েছে কিন্তু রোটার্যাক্ট ক্লাব যাঁরা করেন, তাঁদের কাজকর্ম সব সময় ভিন্ন। মানবতার সেবায় তাঁরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এটা বড় একটি গুণ। আমি আশা করব তাঁরা তাঁদের পরবর্তী কর্মজীবনে এ কাজগুলো অব্যাহত রাখবেন।’ তিনি রোটার্যাক্ট ক্লাব ও কুয়ার এ মহতী উদ্যোগের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক মো. আনিসুর রহমান, অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. মতিউল ইসলাম ও সাবেক প্রেসিডেন্ট তেহসিন আশরাফ প্রত্যয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাহামুদুল হাসান ও কুয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রেজা। সঞ্চালনায় ছিলেন রোটার্যাক্টর সাদিয়া তাবাসসুম।
অপরদিকে সংগঠন সূত্রে জানা যায়, এর মধ্যে ১১টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহে রয়েছে তাদের। প্রাথমিকভাবে এই অক্সিজেন ব্যাংকের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, রোটার্যাক্ট ও রোটারিয়ানদের কাছে অক্সিজেন সরবরাহ করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার পাশাপাশি বহুভাবে সহায়তা করে আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে অক্সিজেন ব্যাংক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে করোনায় আক্রান্ত নিরুপায় ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতেই এই নতুন কর্মসূচি চালু হচ্ছে।
সবার দেওয়া অর্থ দিয়েই করোনা আক্রান্ত নিরুপায় রোগী ও তাঁদের স্বজনের কাছে বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানান তাঁরা। এই উদ্যোগে শামিল হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের জন্য এখন এক বিশেষ সময়। পরীক্ষা শেষ, ফলের অপেক্ষা। সামনে কলেজে ভর্তি হওয়ার আগে হাতে আছে বেশ কিছুটা অবসর। এই সময়টাকে শুধু বিশ্রামের জন্য নয়, নিজের ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতির জন্যও কাজে লাগানো যায়।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ কর্মসূচি ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বিশ্বের ১৮৩টি দেশের যোগ্য প্রার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
তাদের উদ্ভাবিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
১ দিন আগে
ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্তির ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের মোট ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়।
১ দিন আগে