
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গণভোট’কে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচারণা চালানোর নির্দেশনা জারির পর বিতর্ক সৃষ্টি হওয়ায় দ্রুত সরে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গতকাল বুধবার বিকেলে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো সেই নির্দেশনাকে ‘ভুলে জারি’ হয়েছে বলে দাবি করেছে অধিদপ্তর। একই সঙ্গে জানানো হয়েছে—নির্দেশনাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে।
জানতে চাইলে অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের অবস্থানই আমাদের অবস্থান, তাই নির্দেশনাটি প্রত্যাহার করা হবে।
তিনি আরও বলেন, এটি ‘ভুলে জারি’ হয়েছে এবং দ্রুত নতুন আদেশে তা বাতিল করা হবে।
এর আগে বুধবার প্রশাসন শাখার পরিচালক মো. মাসুদ হোসেনের স্বাক্ষরে পাঠানো এক আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোটের প্রচার-প্রচারণা চালাতে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিল—বিদ্যালয় প্রাঙ্গণে ব্যানার টানানো, শিক্ষক-শিক্ষার্থীদের গণভোটের ধারণা ও সাংবিধানিক ভিত্তি সম্পর্কে অবহিত করা, জুলাই জাতীয় সনদ বিষয়ে সচেতনতা বাড়ানো, নাগরিক অধিকার-দায়িত্ব তুলে ধরা, ভুল তথ্য প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, এমনকি অভিভাবকদের গণভোটে ভোট দিতে শিক্ষার্থীদের মাধ্যমে উৎসাহিত করার নির্দেশনাও।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে