রংপুরের মিঠাপুকুরে ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং করা হয়েছে। এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজধানী হোটেলের মালিক তাজরুল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে তৈরি ইফতারসামগ্রীর দাম কমানোর প্রচারণা চালান।
তাজরুল ইসলাম জানান, রমজান এই সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। এ কারণে তিনি রমজান মাসে তৈরি করা ইফতারসামগ্রীর দাম কমানোর পাশাপাশি অসচ্ছল, দুঃস্থ ও বৃদ্ধ রোজাদারদের বিনা মূল্যে ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁর হোটেলে তৈরি ছোলা প্রতি কেজি ১১০ টাকা, বুন্দিয়া ১২০ টাকা, জিলাপি ১২০ টাকা ও ছানার পোলাও ১৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
তাজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিটি ইফতারসামগ্রীর দাম স্বাভাবিকের চেয়ে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমিয়েছি। এ ছাড়া অসচ্ছল, দুঃস্থ ও বৃদ্ধ রোজাদারদের বিনা মূল্যে ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছি। ইফতারসামগ্রীর দাম কমানোয় অনেকে সাধুবাদ জানিয়েছেন।’
বাজার বণিক সমবায় সমিতির সভাপতি খলিলুর রহমান বলেন, ইফতারসামগ্রীর দাম কমানোর ঘোষণা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি তাজরুল ইসলামের মতো অন্য ব্যবসায়ীদেরও এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে