
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। চেকপোস্ট দেখতে পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে গেছেন চালক ও আরোহী। গতকাল শুক্রবার রাতে উপজেলার কলেজ মোড় এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে প্রাইভেট কার জব্দের ঘটনা ঘটে। তবে, জব্দ করা ঢাকা মেট্রো-গ ২৭-১৬১৩ নম্বরের এই গাড়ির মালিকের নাম এখনো জানাতে পারেনি পুলিশ।
৭৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এর আগে দুবার মাদকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে প্রাইভেট কারটি জব্দ হয়। এর মালিক নাটোর জেলার বাসিন্দা। আইনের ফাঁকফোকরে গাড়িটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। গাড়িটি আবারও মাদক কারবারে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নাগেশ্বরীর পথ ধরে প্রাইভেট কারে করে মাদক পাচার হবে, এমন খবরে উপজেলার কলেজ মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই পথে আসা প্রাইভেট কারের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে কিছুটা দূরত্বে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গাড়ির পেছনের চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ‘প্রাইভেট কারটি সম্ভবত ফুলবাড়ী সীমান্ত থেকে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় আমাদের হাতে আটক হয়।’
অভিযানের নেতৃত্বে থাকা নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ‘জব্দ প্রাইভেট কারে চালকসহ দুই বা ততোধিক ব্যক্তি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গাড়ি র মালিকানা যাচাই করা হচ্ছে। সবকিছু নিশ্চিত হয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে