
দিনাজপুরের বিসিআইসি (বাফার) গুদাম থেকে কৃষকের জন্য বরাদ্দ ইউরিয়া সার পাচারকালে ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় থেকে সারবোঝাই ট্রাক ও চোরাকারবারিকে আটক করা হয়।
ওই ট্রাকে ছিল ৫০০ বস্তা ইউরিয়া সার। জব্দকৃত সারের বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। অভিযুক্তের নাম মো. সাদেকুল ইসলাম (৩৮)। তিনি বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
আজ রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েক ব্যক্তির যোগসাজশে বৈধ কাগজপত্র ছাড়াই একটি ট্রাকে করে বাফার গুদাম থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছে। যার বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেল সোয়া ৪টায় বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় এলাকায় সারবোঝাই ট্রাকসহ সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ দুপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আটক সাদেকুল ইসলামের ঠাকুরগাঁও জেলায় একটি সারের দোকান আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, একটি চক্রের সঙ্গে যোগসাজশে তিনি এই সার পাচার করছিলেন। তাঁর সারের ডিলারশিপ নেই। সাদেকুল প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন। তদন্তের প্রয়োজনে তা গোপন রাখা হচ্ছে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬