রাজশাহী মহানগরীতে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এক শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে নগরীর শাহ মখদুম থানায় মামলাটি করেছেন।
অভিযুক্তের নাম আব্দুল মান্নান (৬০)। বাড়ি নগরীর দুরুলের মোড় চকপাড়া এলাকায়। রোববার বিকেলে মান্নান দুই শিশুকে যৌন নির্যাতন করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মান্নানের এলাকায় ইজারা নেওয়া আমবাগান আছে। দুই শিশু বিকেলে বাগানে খেলছিল। তখন বৃষ্টি এলে শিশুরা বাগানে মান্নানের মাচায় গিয়ে আশ্রয় নেয়। তখন মান্নান নিমকি খাওয়ানোর লোভ দেখিয়ে তাদের যৌন নির্যাতন করেন। এরপর দুই শিশুকে ২০ টাকা দিয়ে পাঠিয়ে দেন। ঘটনা কাউকে বলতেও বারণ করেন। তবে শিশুরা বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানিয়ে দেয়। এ নিয়ে এলাকায় হট্টগোল শুরু হলে মান্নান পালিয়ে যান। পরে রাতেই এক শিশুর বাবা থানায় এসে মান্নানের বিরুদ্ধে মামলা করেন।
ওসি সাইফুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাঁকে ধরা যাবে বলে আশা ওসির।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬