মাগুরার শালিখা উপজেলার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সুলতান বিশ্বাসের বিরুদ্ধে এক ১০ম শ্রেণির শিক্ষার্থীর কানের পর্দা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে।
বিল্লাল হোসেন নামে ওই শিক্ষার্থীর চাচা এরশাদ আলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিভাবক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিল্লাল হোসেন পরীক্ষা দিতে গেলে কলমের কালি ফুরিয়ে যায়। অন্য ছাত্রের কাছ থেকে কলম চাওয়ায় অফিস সহকারী বিল্লালকে এলোপাতাড়ি থাপ্পড় দিতে থাকেন। এতে বিল্লালের কানের পর্দা ফেটে যায়। বাড়িতে গিয়ে সে বাবা-মা ও চাচাদের বিষয়টি জানায়।
এ ব্যাপারে বিল্লালের চাচা এরশাদ আলী বলেন, ‘আমার ভাইয়ের ছেলে বিল্লালকে যেভাবে কানে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেছে, আমি অফিস সহকারী সুলতানের বিচার চাই। আমার ভাচতে শালিখা হাসপাতালে ভর্তি আছে। সে এখন কানে কিছু শুনছে না। কান দিয়ে রক্ত বের হচ্ছে।’
গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ছাত্রের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার কথা স্বীকার করেন। বিদ্যালয়ে গিয়ে জানতে চাইলে বলেন, ‘বিল্লালের কানের পর্দা ফেটে গেছে আমি এই প্রথম শুনলাম। ছাত্রের পরিবার আমাকে কিছু জানায়নি। তবে ছেলের চাচা ঘটনাটি ঘটার অনেক পরে আমাকে ফোনে জানিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে অফিস সহকারী সুলতান বিশ্বাস ছাত্রকে কানে থাপ্পড় মারার কথা স্বীকার করেন। সরেজমিনে গিয়ে বক্তব্য নিতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে বলেন, ‘ওই দিন আমি ছাত্রকে মারিনি। তার একটা অপরাধের কারণে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে ওই ছাত্রের চাচা মৌখিকভাবে অভিযোগ করেছেন। শিগগিরই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬