চুয়াডাঙ্গার দামুড়হুদার মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ আলি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর কোমরে বাঁধা ছিল ১০ কেজি স্বর্ণ।
আজ রোববার বেলা ৪টার দিকে মাথাভাঙ্গা নদীর স্থানীয় ঘাট মোড়ে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করেন। পরে লাশের কোমর থেকে ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯ দশমিক ৮৮ ভরি) ছোট–বড় ৬৮টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। মিরাজ আলি দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
আজ রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বারাদী সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদ পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বারাদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করে। বেলা ৪টার দিকে টহলদল বিশেষ সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন স্বর্ণ চোরাকারবারি স্বর্ণসহ সীমান্ত পিলার ৮০ /১–আর–এর কাছ দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় একজন পানিতে ডুবে মারা যান। অপরজন পালিয়ে গেছেন।
পরে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন টহল দল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ডুবে যাওয়া চোরাকারবারির লাশ অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁর শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম।
মোহাম্মদ জাহিদুর বলেন, ‘এ ঘটনায় নায়েব সুবেদার মো. জাকির হোসেন বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আর লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে