ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংগঠনটির দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য সৈয়াবুর রহমান কাওসারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন তিনি। পাশাপাশি নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন কাওসার।
এর আগে গত মাসেই আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) ও বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সাল (৩৪)।
সর্বশেষ গ্রেপ্তার সৈয়াবুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা, লিফলেট ও মোবাইল হতে প্রাপ্ত তথ্য মোতাবেক জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাঁর কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে