
দুর্নীতিবাজদের ছেলেমেয়ের সঙ্গে কেউ ছেলেমেয়ের বিয়ে দেবেন না—অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের একটি মামলায় দেশের ক্যাসিনো-কাণ্ডের মূল হোতা সেলিম প্রধানের মামলার রায়ে বিচারক জনগণের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. বদরুল আলম ভূঁইয়া রায় দিয়ে সেলিম প্রধানকে দুটি ধারায় আট বছরের কারাদণ্ড দেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার। সমাজের সবাইকে দুর্নীতিবাজদের এড়িয়ে চলা উচিত। তাই দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দেবেন না। দাওয়াত দিলে যাবেন না।’
রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, দুর্নীতিবাজেরা রাষ্ট্রের বিরুদ্ধে। জেনেশুনে এমন কারোর দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া।
রায়ে আদালত বলেন, ‘সেলিম প্রদানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি একদিকে অর্থ পাচার করেছেন, অন্যদিকে অবৈধ ক্যাসিনো জুয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। মামলার সাক্ষীরা তাঁদের সাক্ষ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন। তাই তাঁর শাস্তি হওয়া প্রয়োজন।’
২০১৯ সালে ক্যাসিনো-বিরোধী অভিযানে সেলিম প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। পরে অর্থ পাচারের অভিযোগেও পৃথক মামলা হয়। এই চার মামলা এখনো বিচারাধীন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬