
পল্লবীর আলোচিত শিশু হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী (স্টেট ডিফেন্স লয়ার) নিয়োগ দিয়েছে সরকার।

রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন।

আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার এবং মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

ন্যায়পাল নিয়োগে নিষ্ক্রিয়তা ও অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন...