
বিয়ের কথা বলে কিশোরীকে যৌনপল্লিতে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন মিজান নামে এক তরুণ। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ওই তরুণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে কিশোরীকে বিক্রি করার চেষ্টা করছিলেন। গতকাল বৃহস্পতিবার যৌনপল্লি-সংলগ্ন পুড়াভিটা এলাকার নুরী বাড়িওয়ালীর গেট থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার মিজান ব্যাপারী (২৬) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রামপুর গ্রামের দেলোয়ার ব্যাপারীর (মৃত) ছেলে। উদ্ধার কিশোরীর বাড়ি চাঁদপুর জেলার মতলবে।
যৌনপল্লির কয়েকজন জানান, সকাল ৭টার দিকে পুড়াভিটার গেট দিয়ে দুজন যৌনপল্লিতে প্রবেশ করে কাকে যেন খোঁজাখুঁজি করছিল। এতে সন্দেহ হলে তরুণকে জিজ্ঞেস করা হয়, তিনি মেয়েটিকে কোথা থেকে এনেছেন। তখন তরুণ কিছুই বলতে পারছিল না। মেয়েটিকে জিজ্ঞেস করলে সে জানায়, ছেলেটি তাকে বিয়ে করার জন্য নিয়ে এসেছে। কিন্তু এটি যে যৌনপল্লি, সেটি জানার পরই মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। তখন স্থানীয়রা যৌনপল্লির প্রধান গেটে থাকা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেয়েটিসহ তরুণকে আটক করে।
আটক মিজান বলেন, ‘আমি বছর দশেক আগে যৌনপল্লিতে এসেছিলাম। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় রিকশা চালাই। হঠাৎ বুড়িগঙ্গা নদীর পাড়ে মেয়টিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করি, বোন কোথায় যাবা? মেয়েটি বলে, আমি রাস্তায় থাকি, বাড়িতে কেউ আমাকে আদর করে না। তখন আমি বলি, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তারপর সংসার করব—এ কথা বলে আমি ওকে সঙ্গে করে নিয়ে আসি।’
উদ্ধার হওয়া মেয়েটি বলে, ‘ছেলেটি আমাকে বিয়ে করার কথা বলে ঢাকা থেকে নিয়ে এসেছে। এখানে এসে বলছে, আমি তোমাকে বিক্রি করে দিব, তাহলে তুমি ভালো থাকবে। এ কথা শুনে আমি কান্নাকাটি করি। স্থানীয়রা আমাদের জিজ্ঞাসা করে পুলিশের হাতে তুলে দিয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘আটক তরুণ মিজান ব্যাপারীর নামে গোয়ালন্দ ঘাট থানায় মানব পাচারের মামলা হয়েছে। উদ্ধার হওয়া মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তরুণকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে