
স্কুলব্যাগে ভরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পার্সেলের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা মতিঝিল এলাকার ব্রাঞ্চে এসেছে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান। এই চালান ঢাকায় আনার সঙ্গে যুক্ত মো. সাইফুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চালান জব্দ ও একজন গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান।
মেহেদী বলেন, আজ (শুক্রবার) রাত আটটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সাইফুলকে সঙ্গে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চলছে।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোপন সংবাদ পাই, চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০ হাজার পিস ইয়াবার চালান আসছে ঢাকায়। আমরা প্রথমে ঢাকায় এই চালান যে গ্রহণ করবে তাকে খুঁজে বের করি। খোঁজ নিয়ে জানতে পারি, যে চালান গ্রহণ করবে তার নাম সাইফুল। প্রথমে আমরা তাকে আটক করে এই কুরিয়ারে নিয়ে আসি। তার মাধ্যমে ইয়াবার চালানের পার্সেলটি গ্রহণ করি। পার্সেল খুলে দেখি স্কুলব্যাগে করে বিশেষভাবে ৫০ হাজার ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। এরপর সাইফুলকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসবাদ করি।’
সাইফুলের থেকে পাওয়া তথ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই এলাকায় অভিযান পরিচালনা করছেন বলে জানান এই কর্মকর্তা।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে