
ঢাকা: গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিন যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের ওপর এক কিশোরীকে মারধরের ভিডিওর সূত্র ধরে গতকাল সোমবার এক যুবককে আটক করেছে পুলিশ। সাদ্দাম হোসেন ওরফে হৃদয় নামে ওই যুবক টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয়। একটি হত্যা মামলারও পলাতক আসামি তিনি।
গত ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ওভারব্রিজের ওপর পথচারীদের উপস্থিতিতেই এক কিশোরীকে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগাল এবং উপর্যুপরি মারধর করছেন এক যুবক। মাথায় ও গালে বারবার আঘাত করেন তিনি। ঘটনাস্থলে যুবকের সঙ্গে একটি মেয়েসহ আরও কয়েকজনের উপস্থিতি লক্ষ করা যায়।
ভিডিওর সূত্র ধরে যাত্রাবাড়ী থানা গোয়েন্দাদের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে। ঘটনার পরপরই হৃদয় পালিয়ে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান করতে শুরু করেন। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে গতকাল সোমবার তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
হৃদয়কে আটকের পর জানা যায়, তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে মেয়েদের কৌশলে আকৃষ্ট করে প্রেমের ফাঁদে ফেলে আসছিলেন। বিভিন্ন সময় মেয়েদের জিম্মি করে টাকাপয়সা আদায় করতেন। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করতেন।
ওয়ারী জোনের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, ভিকটিমকে খুঁজে বের করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬